জার্মান বিশ্বকাপ স্কোয়াডে নতুন মুখ ওডোনকর
নিজেদের মাটিতে বিশ্বকাপ ফুটবলের জন্য সোমবার ম্যানেজার জার্গেন ক্লিন্সম্যান ঘোষিত জার্মান স্কোয়াডে বিস্ময়কর অর্ন্তভুক্তি বলতে একটাই। আর সেটা হলো একেবারে আনকোড়া মুখ মিডফিল্ডার ডেভিড ওডোনকর।
তবে অভিজ্ঞ ডিফেন্ডার জেন্স নাউটনিকে আবারও দলে অর্ন্তভুক্ত করে বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন ক্লিন্সম্যান। বায়ার্ন মিউনিখের হয়ে খেলা জার্মান জাতীয় দলের ইনজুরি আক্রান্ত নিয়মিত মিডফিল্ডার সেবাস্টিয়ান ডেইসলারের পরিবর্তে ওডোনকর ভালো খেলবেন বলে আশা করছেন ম্যানেজার।
এদিকে গত দুই বছর ধরে দলের বাইরে থাকা বায়ার লিভারকুসেনের ডিফেন্ডার নাউটনির আবারও দলে ফেরাকে রীতিমত চমকই বলা যায়।
বিশ্বকাপের এ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ কোস্টারিকা, পোল্যান্ড এবং ইকুয়েডর।
জার্মান স্কোয়াড:
গোলরক্ষক- জেন্স লেহম্যান (আর্সেনাল), অলিভার কান (বায়ার্ন মিউনিখ), টিমো হিলডারব্রান্ড (ভিএফবি স্টুটগার্ট)।
ডিফেন্ডার- আর্ন ফ্রেডেরিক (হার্থা বার্লিন), রবার্ট হাথ (চেলসি), মার্সেল জেনসেন (বুরুশিয়া মনসেনগ্লাবাক), পার মার্টসেকার (হ্যানোভার), ক্রিস্টোফ মেটজেলডার (বুরুশিয়া ডর্টমুন্ড), ফিলিপ লাম (বায়ার্ন মিউনিখ), জেন্স নাউটনি (বায়ার লিভারকুসেন)।
মিডফিল্ডার- মাইকেল বালাক (বায়ার্ন মিউনিখ), বাস্টিয়ান শোয়েন্সটেইজার (বায়ার্ন মিউনিখ), টিম ব্রাউস্কি (ওয়ার্ডার ব্রেম্যান), টর্স্টেন ফ্রিঙ্গস (ওয়ার্ডার ব্রেম্যান), সেবাস্টিয়ান কেল (বুরুশিয়া ডর্টমুন্ড), ব্রেন্ড øাইডার (বায়ার লিভারকুসেন), টমাস হিজলস্পারজার (ভিএফবি স্টুটগার্ট), ডেভিড ওডোনকোর (বুরুশিয়া ডর্টমুন্ড)।
ফরোয়ার্ড- মিরোস্লাভ ক্লোজ (ওয়ার্ডার ব্রেম্যান), লুকাস পডোলস্কি (এফসি কোলন), মাইক হাঙ্ক (ভিএফএল ওলফসবার্গ), অলিভার নিউভিল (বুরুশিয়া মনসেনগ্লাবাক), জেরাল্ড আসামোয়াহ (সালকি ০৪)।
