২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় শেষ হচ্ছে সোমবার

জার্মানি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য অংশগ্রহনকারী দেশগুলোর চুড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় শেষ হয়ে যাচ্ছে আজ (সোমবার)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এই ডেডলাইনকে সামনে রেখে বেশ কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষনাও করে ফেলেছে। তবে ইংল্যান্ড কোচ সেভিন গোরান এরিকসন সপ্তাহখানেক আগে প্রাথমিক দল ঘোষণা করলেও চুড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেননি।

যেসকল দেশ এখনও স্কোয়াড ঘোষণা করেনি সোমবারই তাদের সে কাজ সম্পন্ন করতে হবে। ফিফা বৃহস্পতিবার বিশ্বকাপের ৩২ দলের চুড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে।

বিশ্বকাপের গ্রুপিং:

গ্রুপ এ- জার্মানি, কোস্টারিকা, পোল্যান্ড, ইকুয়েডর

গ্রুপ বি-  ইংল্যান্ড, প্যারাগুয়ে, ত্রিনিদাদ -- টোবাগো, সুইডেন

গ্রুপ সি-  আর্জেন্টিনা, আইভরি কোস্ট, সার্বিয়া -- মন্টেনিগ্রো, নেদারল্যান্ড

গ্রুপ ডি-  মেক্সিকো, ইরান, অ্যাঙ্গোলা, পর্তুগাল

গ্রুপ ই-  ইতালি, ঘানা, যুক্তরাষ্ট্র, চেক রিপাবলিক

গ্রুপ এফ-  ব্রাজিল, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান

গ্রুপ জি-  ফ্রান্স, সুইজারল্যান্ড, কোরিয়া রিপাবলিক, টোগো

গ্রুপ এইচ-  স্পেন, ইউক্রেন, তিউনিসিয়া, সৌদি আরব।