বিশ্বকাপে চেক রিপাবলিকের পূর্ণশক্তির দল
চেক রিপাবলিক জাতীয় ফুটবল দলের ম্যানেজার কারেল ব্রাকনার সোমবার জার্মানি বিশ্বকাপের জন্য পুরো শক্তির স্কোয়াড ঘোষণা করেছেন। ঘোষিত দলের বেশরভাগ অভিজ্ঞ ফুটবলারই ইনজুরি কিংবা ফর্মহীনতা ভুগলেও ব্রাকনার তাদের উপরই ভরসা রেখেছেন।
চেক দল শনিবার থেকে অস্ট্রিয়ার সিফিল্ডে অনুশীলন শুরু করবে এবং বিশ্বকাপের চুড়ান্ত লড়াইয়ে নামার আগে ২৬ মে সৌদি আরব, ৩০ মে কোস্টারিকা এবং ৩ জুন ত্রিনিদাদ -- টোবাগোর বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে।
২০০৪ সালের ইউরো সেমিফাইনালিস্ট এবং বর্তমানে ফিফা র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিক বিশ্বকাপের ই গ্রুপে যুক্তরাষ্ট্র, ইতালি এবং ঘানার বিরুদ্ধে খেলবে।
চেক স্কোয়াড:
গোলরক্ষক- পিটার চেক (চেলসি), জারোমির ব্লাজিক (স্পার্টা প্রাগ), অ্যান্টোনিন কিনস্কি (রামেন্সকোই)
ডিফেন্ডার- জিদেনেক গ্রেগিরা (আয়াক্স), মারেক জানকুলোভস্কি (এসি মিলান), মার্টিন জিরানেক (স্পার্টাক মস্কো), পাভেল মারেস (সেন্ট পিটার্সবার্গ), রাদোস্লাভ কোভাক (স্পার্টাক মস্কো), ডেভিড রোঝেনাল (প্যারিস সেন্ট জার্মেই), টমাস উজফালুসি (ফিওরেন্টিনা)
মিডফিল্ডার- টমাস গালাসেক (আয়াক্স আমস্টারডাম), ডেভিড জারোলিম (হামবুর্গ), পাভেল নেদভেদ (জুভেন্টাস), কারেল পবোরস্কি (সেসকি বুদেজোভিস), জান পোলাক (নুরেমবার্গ), জারোস্লাভ প্লাসিল (মোনাকো), টমাস রসিকি (ডর্টমুন্ড), ভøাদিমির স্মাইসার (বোর্দেউ)।
ফরোয়ার্ড- মিলান বারোস (অ্যাস্টন ভিলা), মারেক হেইঞ্জ (গ্লাটাসারে), জান কোলার (ডর্টমুন্ড), ভার্টিস্লাভ লকভেঙ্ক (স্লাজবোর্গ), জিরি স্টাজনার (হ্যানোভার)।
