প্রাণ ফুটবল চ্যালেঞ্জে জার্মানির বিশ্বকাপ টিকিট পেলেন মিজান
‘প্রাণ ফুটবল চ্যালেঞ্জ’ এর লাকি-কুপন বিজয়ী হয়ে ঢাকার মিজানুর রহমান আগামী মাসে জার্মানি অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের টিকিট লাভ করেছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রাণ-আরএফএল গ্রুপের সামগ্রী বাজারজাত বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্বকাপ টিকিট ছাড়াও বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাণ--আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এবং নির্বাহী পরিচালক (প্রাণ) ইলিয়াস মৃধা।
এ সময় জিএম (মার্কেটিং) কামরুজ্জামান কামালসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের আরিফুর রহমান এবং আজিজুল হক ১৪” রঙ্গিন টেলিভিশন এবং চারজন বিজয়ী মোবাইল সেট পান।
এছাড়া বেশ কয়েকজন বিজয়ীর মাঝে ভিসিডি প্লেয়ার,ফুটবল, বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের জাতীয় দলের জার্সি, ফুটবল আকৃতির চাবির রিং, ইয়ো ইয়ো, স্কুল ব্যাগ এবং ট্রাভেল বেগ দেওয়া হয়।
এ সময় জানানো হয়, বিশ্বকাপ ২০০৬ উপলক্ষে আয়োজিত এ প্রোগ্রাম ১০ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে।
