জিদান নয়, প্লাতিনি সেরা
ফ্রান্সের ফুটবল ইতিহাসে সেরা ফুটবলার কে ? প্লাতিনি না কি জিদান।
তরুণ ফ্রেঞ্চ ফুটবল ভক্তদের পছন্দ হচ্ছে জিনাদিন জিদান। কারণ ১৯৯৮ সালে দেশের মাটিতে তিনিই ফ্রান্সকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা।
জিদান ও প্লাতিনির মধ্যে কে সেরা তা নির্ধারণ করার জন্য ২০০১ সাল থেকে ভোট দেওয়া শুরু হয়। সেই সময় জিনাদিন জিদান ফর্মের তুঙ্গে ছিলেন। তবে ফরাসিদের বিশ্বকাপ শিরোপা এনে দিতে না পারলেও ফ্রেঞ্চ ফুটবল ভক্তদের ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিশেল প্লাতিন।
এখানে উল্লেখ্য যে, প্লাতিনির ভক্তদের বয়স ৩০ বছর বা তার চেয়েও বেশি।
প্লাতিনির যুগে যারা খুব দ্রুত দৌঁড়াতে পারতেন কিংবা যাদের দৈহিক কাঠামো বেশ সুঠাম ছিল তারাই ফুটবল খেলায় আধিপত্য বজায় রাখতে পারতো। প্লাতিনির মধ্যে সবক’টি গুণই লক্ষ্য করা যেত। তারা ছিল ফুটবল সম্পর্কে অসাধারণ জ্ঞান এবং সে সময় তার মত স্কিল আর কারও ছিল না।
১৯৮২ ও ১৯৮৬ সালে প্লাতিনি দলে থাকা অবস্থায় ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের সেমি ফাইনালে উঠতে সমর্থ হয়। কিন্তু দু’বারই ফরাসিরা পশ্চিম জার্মানির কাছে পরাজিত হয়। ভাগ্যের সহযোগিতা ছাড়া অনেক সময় ম্যাচে ভাল খেলেও পরাজয় বরণ করতে হয়। তাই ঘটেছে প্লাতিনি যুগে ফরাসিদের সাথে।
তবে ফরাসিদের এই জমানো ব্যথা উপশম করেন আলজেরিয়ীয় বংশীভূত জিনাদিন জিদান।
৩৩ বছর বয়সি জিদানের এই ২০০৬ সালের বিশ্বকাপ টুর্নামেন্টটি হচ্ছে শেষ আসর। বিশ্বকাপ টুর্নামেন্টের পর তিনি ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করবেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন।
