বিশ্বকাপে আয়োজকদের বাড়তি সুবিধা
বিশ্বকাপ ফুটবল যতই এগিয়ে আসছে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনা ততই বৃদ্ধি পাচ্ছে। তবে ২০০৬ সালের বিশ্বকাপ আসর যারা আয়োজন করতে যাচ্ছে সেই জার্মান ফুটবল ভক্তরা মনে করেন, জার্মান দলের বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা কম।
তবে পূর্বের পরিসংখ্যান অনুসারে বিজ্ঞানিরা মনে করেন, বিশ্বকাপ আয়োজক দল টুর্নামেন্টে বাড়তি সুবিধা লাভ করে।
বিগত ১৭ টি বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাবে আয়োজক ৬ টি দলই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। ১৯৩০ সালে উরুগুয়ে, ১৯৩৪ সালে ইটালি, ১৯৬৬ সালে ইংল্যান্ড, ১৯৭৪ সালে জার্মানি, ১৯৭৮ সালে আর্জেন্টিনা ও ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ আসর আয়োজন করে এবং শিরোপাও জয় করে।
১৯৫০ সালে ব্রাজিল ও ১৯৫৮ সালে সুইডেন দুই আয়োজক দল বিশ্বকাপের ফাইনালে উঠতে সমর্থ হয়। এছাড়াও ১৯৬২ সালে চিলি, ১৯৯০ সালে ইটালি ও ২০০২ সালে জাপানের সাথে যুগ্মভাবে আয়োজক দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ ফুটবলের সেমি--ফাইনালে উঠে যায়।
কিন্তু দেশের মাটিতে পূর্বের বিশ্বকাপ আয়োজকরা নিজেদের মেলে ধরলেও সবক’টি বিশ্বকাপ টুর্নামেন্টেগুলোতে এর প্রতিফলন সব সময় হয় না।
আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা ৬৫০০ টি আন্তর্জাতিক ম্যাচের উপর গবেষণা চালিয়ে দেখেছে যে, অর্ধেক ম্যাচেই আয়োজক দল জয় লাভ করেছে। মাত্র এক--চতুর্থাংশ ম্যাচে জয় লাভ করেছে সফরকারীরা এবং বাকি ম্যাচগুলে র ভাগ্য ড্র-এর মাধ্যমে নির্ধারিত হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে স্বাগতিক দল সুবিধা পাচ্ছে ?
দেশের মাটিতে ভক্তদের সমাগমই আয়োজক দলগুলোর সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে একমত পোষণ করেছেন ফিজিওলজিস্ট ও সমাজবিজ্ঞানীরা। নিজ দেশের সমর্থকদের হইচই স্বাগতিক দলের খেলোয়াড়দের উৎসাহ দেয়। আবার এই দর্শকরাই বিপক্ষ দলের গোলরক্ষককে ভড়কে দেয় কিংবা ম্যাচের কর্মকর্তাদের মাঝে ভীতির সঞ্চার করে।
ব্রিটেন ইউনিভারসিটির ক্রীড়া ফিজিওলজিস্ট এলেন নেভিলি ভিডিও-ফুটজে ৪৭ টি ট্যাকেট পরীক্ষা করে লক্ষ্য দেখান, অনেক সময় রেফারিরা দর্শকদের প্রতিক্রিয়া লক্ষ্য করে সিদ্ধান্তে উপনিত হয়েছেন।
তবে এ কথা ঠিক যে, স্বাগতিক দল সুস্পষ্ঠভাবে বাড়তি সুযোগ--সুবিধা পেয়ে থাকে।
