২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে আশরাফুলের অলরাউন্ড পারফরম্যান্স

ইংল্যান্ডের মার্সিসাইড অ্যান্ড সাউথপোর্ট ক্রিকেট অ্যালায়েন্স ডিভিশন ওয়ানে রেইনহিল ক্রিকেট ক্লাবের হয়ে শনিবার অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল শনিবারের ম্যাচে ব্যাটহাতে ৩১ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন। পরে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান।

মোহাম্মদ আশরাফুলের এই অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই তার দল ওর্সলির বিরুদ্ধে ৪২ রানের জয় পায়।