বাংলাদেশের হকি কোচদের প্রশিক্ষণ দেবেন তাহির জামান
হকি কোচদের জন্য মঙ্গলবার থেকে চারদিনের একটি রিফ্রেশার্স কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
পাকিস্তানের হকি তারকা এবং বাংলাদেশের উপদেষ্টা কোচ তাহির জামান এই কোর্স পরিচালনা করবেন।
কোর্সে অংশগ্রহনে ইচ্ছুক কোচদের সোমবারের মধ্যে হকি ফেডারেশন কার্যালয়ে তাদের নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
