অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে তিন জেলা
ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টে রোববার নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে কক্সবাজার, মাগুরা এবং বরগুনা।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে কক্সবাজার (১৯৯/১০) ৮০ রানে বান্দরবানকে (১১৯/১০), বরগুনা স্টেডিয়ামে বরগুনা (১৪৯/২) আট উইকেটে ঝালকাঠিকে (১৪৭/১০), খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মাগুরা (১৭৩/৯) ১১ রানে চুয়াডাঙ্গাকে (১৬২/১০), বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ঠাকুরগাঁও (২১৬/৭) ১৩৫ রানে দিনাজপুরকে (৮১/১০), ফরিদপুর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ (৮২/১০) সাত উইকেটে মানিকগঞ্জকে (৭৫/১০), নাটোর স্টেডিয়ামে গাইবান্ধা (৭২/৫) পাঁচ উইকেটে সিরাজগঞ্জকে (৬৬/১০) এবং ময়মনসিংহ স্টেডিয়ামে নরসিংদী (১১৭/৫) পাঁচ উইকেটে জামালপুরকে (১১৪/৮) পরাজিত করে।
মাগুরা স্টেডিয়ামে খুলনা ও সাতক্ষীরার মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়ে যায়।
