এসএ গেমসের ফুটবল দলের অনুশীলন শুরু হচ্ছে সোমবার
আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য অনুর্ধ্ব ২৩ ফুটবল দলের অনুশীলন সোমবার থেকে বিকেএসপিতে জাতীয় দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির তত্ত্বাবধানে শুরু হচ্ছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ১৮ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে এসএ গেমস।
ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে তহবিল বরাদ্দের নিশ্চয়তা পাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার ২৭ ফুটবলারকে আবাসিক ক্যাম্পের জন্য বাছাই করে। অনুশীলনের মাঝে জুলাইতে থাইল্যান্ডে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারে ফুটবল দল।
এসএ গেমস ফুটবল দলের জন্য জাতীয় দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি তিনজন গোলরক্ষক, নয় ডিফেন্ডার, দশ মিডফিল্ডার এবং পাঁচ স্ট্রাইকার দলভুক্ত করেছেন।
নির্বাচিত ফুটবলাররা হলেন-
গোলরক্ষক-- এসএম শাকিল (আরামবাগ কেএস), আতিকুল ইসলাম তারেক (ব্রাদার্স), মাজাহারুল ইসলাম হিমেল (বাড্ডা জাগরণী)
ডিফেন্ডার-- আরিফুল ইসলাম (ইয়ংমেন্স), শোয়েব হোসেন সানী (রহমতগঞ্জ), আরাফাত আলী রনি (মোহামেডান), আবুল কাসেদ (ভিক্টোরিয়া), জহুরুল ইসলাম জহির (ফরাশগঞ্জ), ইবনুল সিরাজি (ব্রাদার্স), ওয়ালী ফয়সাল (আবাহনী), রিপন খান (ইয়ংমেন্স), আতিকুল রহমান মিশু (শেখ রাসেল)
মিডফিল্ডার-- আরমান আজিজি (মোহামেডান), শাহরিয়ার আব্দুল্লাহ পিন্টু (আরামবাগ), রাশেদ আহমেদ পাপ্পু (মুক্তিযোদ্ধা), জাহেদ পারভেজ চৌধুরী (আবাহনী), আব্দুল্লাহ আল পারভেজ (আবাহনী), জাহিদ হোসেন (মোহামেডান), নাসিরুল ইসলাম নাসির (বাড্ডা জাগরণী), মারুফ আহমেদ (শেখ রাসেল), ফয়সাল (আরামবাগ)
স্ট্রাইকার-- জাহিদ হোসেন এমিলি (ব্রাদার্স), মেহেদী হাসান তপু (ব্রাদার্স), আবু মুর্শেদ (আরামবাগ), এম রবিন (ইয়ংমেন্স), মিঠুন চৌধুরী (ভিক্টোরিয়া)।
