২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও চার ভেন্যুতে স্কুল ফুটবল

নতুন চারটি ভেন্যুতে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক পর্বের তৃতীয় পর্যায়ের খেলা। ভেন্যু চারটি হচ্ছে- নড়াইল, কুড়িগ্রাম, নাটোর এবং টাঙ্গাইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

২৬ মে থেকে ঢাকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এই চার ভেন্যুর চ্যাম্পিয়ন। চুড়ান্ত পর্বে মোট ১৬ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতোমধ্যে ১২ টি দল চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।

দলগুলো হচ্ছে- ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (ময়মনসিংহ), রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় (কক্সবাজার), কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় (সিলেট), মোমিনপুর উচ্চ বিদ্যালয় (মেহেরপুর), মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় (ঠাকুরগাঁও), সরকারি বালক উচ্চ বিদ্যালয় (ঝালকাঠি), হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় (চাঁদপুর), ইউনুস আলী উচ্চ বিদ্যালয় (পাবনা), গাবেরগঞ্জ সিনিয়র মাদ্রাসা (সিরাজগঞ্জ), ফরিদপুর উচ্চ বিদ্যালয় এবং কানিয়াল খাতা উচ্চ বিদ্যালয় (নীলফামারী)।