বিশ্বকাপ ফুটবল থেকে সরে দাঁড়ালেন ইটালির রেফারি সানটিস
জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন ইটালিয়ান রেফারি ম্যাসিমো ডি সানটিস।
ইটালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিএস) এ বিষয়ে তাকে সম্মতি দিয়েছে। তবে ডি সানটিসের বদলে ফিফা’র কাছে অন্য কারো নামও জমা দেয়নি ইটালিয়ান ফুটবল ফেডারেশন। এর ফলে এখন ইটালির বাইরে অন্য দেশ থেকে রেফারি আনতে হতে পারে ফিফা’র।
সম্প্রতি ইটালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিএস)’র সভাপতি ফ্রানসো ক্যারারো একটি কেঙ্কেংকারিতে জড়িয়ে পরার কারণে নিজ পদ থেকে সরে দাড়ান।
ইটালির ক্লাবগুলো বিশেষ করে জুভেন্টারসের কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরার কারণে তিনি সভপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই বষয়ে নেপোলির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষাৎকার দেন ডি সানটিস।
