২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলায় মাদক বিরোধী আইন অন্তর্ভূক্ত করতে যাচ্ছে আইসিসি

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে মাদক বিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বছরের জুলাই মাসে ক্রিকেট খেলায় আইনটি অন্তর্ভূক্ত করতে সম্মত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 11:19 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আইসিসি’র প্রধান নির্বাহী ম্যালকম স্পিড জানান, কাউন্সিলের ৯৬ জন সদস্য আগামী সাধারণ সভায় এই আইনটি নিয়ে আলোচনা করা হবে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠেয় ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি নিয়ে বেশ কয়েকটি সভা করার পর স্পিড এই তথ্য জানালেন।

স্পিড বলেন, “আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে মাদক বিরোধী আইনটি প্রয়োগ করা হতে পারে। আমাদের কাছে এই বিষয়ে একটি সুপারিশ রয়েছে যা নিয়ে আমরা আলোচনা করবো।”

তিনি আরও বলেন, “মাদক বিরোধী আইনটি ক্রিকেট খেলায় চালু করতেই এই সুপারিশটি করা হয়েছে।  আমি আশাকরি আইসিসি সদস্য দেশগুলো আইনটি অন্তর্ভূক্ত করার বিষয়ে একমত হবেন।”

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে অসি লেগস্পিনার শেন ওয়ার্ন নিষিদ্ধ মাকদ ‘ডিউরেটিক’ গ্রহণ করে ধরা পরেন। এ জন্য তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছর বহি®কৃত করা হয়।