ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচজন বোলারকে খেলাবে ভারত: চ্যাপেল
ভারতের কোচ গ্রেগ চ্যাপেল মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের টেস্ট সিরিজ জিততে প্রথমসারির পাঁচজন বোলার খেলানো উচিৎ।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফলতা পেলেও টেস্ট ক্রিকেটে নাস্তানাবুদ হওয়া রোধ করতে এই পরিকল্পনা বেশ কাজে লাগাবে বলে জানান সাবেক অসি অধিনায়ক চ্যাপেল।
চ্যাপেল বলেন, “এই বোলাররাই ভারতকে টেস্ট ম্যাচগুলোতে জিতিয়েছে। তাই ভারতকে আরও টেস্ট ম্যাচে জয়লাভ করতে হলে দলে পাঁচজন বোলারকে খেলাতে হবে।”
ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং পিচে ভারতীয় পেস বোলারদের নৈপুণ্য প্রদর্শনের সুবর্ণ সুযোগটি কাজে লাগানোর পরামর্শ দেন কোচ চ্যাপেল।
