ওয়েস্টহ্যামকে হারিয়ে এফএ কাপ শিরোপা ঘরে তুললো লিভারপুল
কার্ডিফে টানটান উত্তেজনাপূর্ণ এফএ কাপ ফাইনালে লিভারপুল টাইব্রেকারে ৩ - ১ গোলে ওয়েস্টহ্যামকে পরাজিত করে শিরোপা জয় করে নিয়েছে। ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দলই ৩টি করে গোল করে।
নির্ধারিত সময়ে লিভারপুলের পক্ষে অধিনায়ক স্টিফেন জেরার্ড দু’টি ও দিব্রিল সিসে একটি গোল করেন। অপরদিকে ওয়েস্টহ্যামের পক্ষে হ্যামারস দু’টি ও একটি গোল করেন জেমি ক্যারাসের।
ম্যাচের প্রথম দিকেই লিভারপুলের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে থাকার পরও ওয়েস্টহ্যাম খেলার শেষ পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখতে পারেনি। জেরার্ড খেলার দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান।
খেলার ৬৪ মিনিটের মাথায় ওয়েস্টহ্যামের ফুটবলার পল কনচেস্কি গোল করে দলকে আবারও এগিয়ে নিয়ে যান। ম্যাচের শেষ মুহূর্তে লিভারপুলের অধিনায়ক জেরার্ড দুর্দান্ত গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান।
অতিরিক্ত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকার মাধ্যমে। কিন্তু পেনাল্টি স্পটে ওয়েস্টহ্যামের ববি জামোরা, কনচেস্কি ও এন্থোন ফার্ডিনান্ডের শট লিভারপুলের গোলরক্ষক জস পেপে রেইনা প্রতিহত করলে শিরোপা তাদের ঘরেই উঠে।
লিভারপুলের পক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অভিজ্ঞ ফুটবলার টেডি শেরিঙ্গাম।
