এশিয়ান গেমস বাছাই হকিতে ওমান ও শ্রীলঙ্কার জয়
মাওলানা ভাসানী জাতীয় হিক োઍটিডয়ােম শিনবার যমুনা বઘাংক এিশয়ান োগমস বাছাই হিক টઓনગােমে੩টর িনজ িনজ মઘােচ জয় োপেয়েছ ওমান এবং শચীলਓা৷
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ওমান এবং শ্রীলঙ্কা।
ওমান এবং হংকংয়ের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে ওমান। হংকংককে ৫ -- ৪ গোলে হারিয়ে দুই ম্যাচে ওমানের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়।
খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩ -- ১ গোলে এগিয়ে ছিল। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে এগিয়ে দেন মুসেইন আব্দুল্লাহ। দুই মিনিট পর গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন বাসিম খাতার।
২৬ মিনিটে হংকংয়ের আরিফ আলী পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন (২ -- ১)। ৩২ মিনিটে ওমানের হাসুম আয়াদ আরেকটি গোল করলে তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওমান। ৩৮ মিনিটে আমজাদ সিদিক ওমানকে ৪ -- ১ গোলে লিড এনে দিলেও পরের ১৬ মিনিটের মধ্যে হংকং পরপর তিন গোল করে খেলায় সমতা ফেরাতে সক্ষম হয়। সোয়ালিক মোহাম্মদ, আলী আসগর এবং আরিফ আলী গোল তিনটি করেন।
খেলার অন্তিম মুহূর্তে (৬৮ মিনিট) ওমানের হয়ে জয়সূচক গোলটি করেন বাসিম খাতার (৫ -- ৪)।
দিনের অন্য ম্যাচে ইরানকে ২ -- ০ গোলের পরিস্কার ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। প্রথমার্ধে বিজয়ী দল ১ -- ০ গোলে এগিয়ে ছিল।
লঙ্কান অধিনায়ক বিক্রমাসিংহে ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন। ৪০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আবিরতেœ।
শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩ -- ০ গোলে পরাজিত হয়।
এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ী বাংলাদেশ রোববার ইরানের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচ খেলবে।
