২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের চুড়ান্ত পর্বে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

কুমিল্লা স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত খেলায় হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ২ - ০ গোলে হারায় কুমিল্লার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজকে।

খেলার ৫৫ মিনিটে বিজয়ী দলের জুয়েল কাজী এবং ৬২ মিনিটে হান্নান তালুকদার গোল দু’টি করেন।

খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজানুর রহমান।