২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ’র শীর্ষ কর্মকর্তার বাড়িতে এফবিআই’র অভিযান

মার্কিন এফবিআই কর্মকর্তারা দুর্নীতির দায়ে সিআইএ’র একজন উর্ধ্বতন কর্মকর্তা কেলি ফগো’র বাড়িতে এবং অফিসে তল্লাশি চালিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 12:34 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সিআইএ’র তৃতীয় প্রধান কর্মকর্তা কেলি ফগোর বিরুদ্ধে সিআইএ’র কয়েকটি ‘কন্ট্রাক্টের’ মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।এদিকে ফগো চলতি সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার অবসর গ্রহনের কথা ঘোষণা করেছেন।

এফবিআই’র মহিলা মুখপাত্র এপ্রিল ল্যাংওয়েল জানান, ভার্জিনিয়াতে অবস্থিত ফগোর বাড়ি এবং সিআইএ’র প্রধান দপ্তরে তার অফিসকক্ষে তল্লাশি অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, ফগো তার এক বন্ধুকে কয়েক মিলিয়ন মার্কিন ডলারের একটি ‘কন্ট্রাক্ট’ অবৈধভাবে পেতে সাহায্য করেছিলেন কিনা সে বিষয়টি এফবিআইসহ  মার্কিন প্রশাসনের পাঁচটি সংস্থা খতিয়ে দেখছে।

কয়েক মিলিয়ন ডলার ঘুষ গ্রহনের অভিযোগে সাজাপ্রাপ্ত সাবেক রিপাবলিকান সিনেটর র‌্যান্ডি ডিউক কানিংহামের সাথে যোগাযোগ রক্ষার কারনেও তাকে অভিযুক্ত করা হয়েছে।