২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ সালের জাতীয় ক্রীড়া পুরষ্কার বিতরণ রোববার

২০০৫ সালের জাতীয় ক্রীড়া পুরষ্কার রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদান করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিজয়ীদের মধ্যে এই পুরষ্কার প্রদান করবেন। পুরষ্কার প্রাপ্তদের প্রত্যেককে নগদ বিশ হাজার টাকা, একটি স্বর্ণপদক ও একটি সনদপত্র দেয়া হবে।

২০০৫ সালের মনোনীত ১১ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে এই পুরষ্কার দেয়া হবে।

১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ পুরষ্কারের প্রবর্তন করেন।

২০০৪ সাল পর্যন্ত মোট ১৪৭ জনকে জাতীয় ক্রীড়া পুরষ্কার দেয়া হয়েছে।

২০০৫ সালের জাতীয় ক্রীড়া পুরষ্কারের জন্য মনোনীতরা হলেন: সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. গোলাম আম্বিয়া ও মো. নজরুল ইসলাম (এ্যাথলেটিক্স), মরহুম আব্দুল মোমেন মুন্না (মরনোত্তর-ফুটবল), মেজর অব: শাহাব উদ্দিন চাকলাদার (হকি), সেতারা বেগম (সাঁতার), বিদ্যুৎ কুমার রায় (ভারোত্তোলন), ডিএডি মো. মাহবুব উল আলম (জুডো), নায়েক মো. জিয়াউর রহমান (কাবাডি), মো. সিদ্দিকুর রহমান (গলফ্) এবং এস এ সুলতান ও শাহ নুরুল কবির শাহীন (সংগঠক)।