২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক টাইগার ট্রফি: নীলফামারী অঞ্চলে কানিয়ালখাতা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ’০৬ এর নীলফামারী অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর কানিয়ালখাতা উচ্চ বিদ্যালয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নীলফামারী জেলা স্টেডিয়ামে শুক্রবার কানিয়ালখাতা ও গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের চুড়ান্ত খেলা গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারে কানিয়ালখাতা ৩--১ গোলে ইসলামিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় পুলিশ সুপার শোয়েব আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।