২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তি বক্সার পেটারসন আর নেই

বিশ্বের প্রথম হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড পেটারসন ৭১ বছর বয়সে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তিনি ১৯৫৬ সালে ২১ বছর বয়সে প্রথম আমেরিকান হিসেবে বিশ্বের হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। একই সাথে তিনি ছিলেন বক্সিংয়ের সবচেয়ে তরুণ হেভিওয়েট চ্যাম্পিয়ন।

১৯৫৯ সালে তিনি সুইডিস বক্সার ইনজিমার জোহানসনের কাছে পরাজিত হন। কিন্তু পরবর্তী বছর তিনি তা আবার পুনরুদ্ধার করেন।

একটি ড্র ও ৪০ টি নকআউটসহ তিনি ক্যারিয়ারে ৫৫ টি ম্যাচ জিতেন এবং ৮ টি ম্যাচে পরাজিত হন।

ইন্টারন্যাশনাল বক্সিং হেল অব ফেম’র নির্বাহী পরিচালক এডওয়ার্ড ব্রোফি বলেন, “ফ্লয়েড পেটারসন একজন সত্যিকারের ভদ্রলোক এবং বক্সিং খেলার সেরা খেলোয়াড় ছিলেন। তিনি একজন কিংবদন্তি। তাকে আমরা কখনো ভুলবো না।”

তিনি ১৯৫২ সালে হেলসিনকি অলিম্পিকে মিডল--ওয়েট চ্যাম্পিয়ন হন। সাবেক ১৫ জন হেভিওয়েট চ্যাম্পিয়ন তার কাছে পরাজিত হয় যারা আর পরে তা পুনরুদ্ধার করতে পারেনি।

তবে ১৯৬০ সালের ২০ জুন নিউইয়ার্কের পোলো গ্রাউন্ড স্টেডিয়ামে সউডিশ বক্সার জোহানসনকে পঞ্চম রাউন্ডে নক--আউট করে ইতিহাস রচনা করেন।

তবে ১৯৬৫ সালে সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর কাছে তিনি ধরাশায়ী হন। ১৯৭২ সালে ৩৭ বছর বয়সে এই আমেরিকান বক্সিং খেলা থেকে অবসর গ্রহন করেন।

বিগত আট বছর ধরে তিনি আলহেইমার রোগে ভুগচ্ছিলেন। ১৯৯১ সালে তাকে ইন্টারন্যাশনাল বক্সিং হেল অব ফেমে স্থান দেওয়া হয়।