২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সিরিজ আয়োজন করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

 যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় হওয়ার কারণে সেখানকার লাভজনক বাজার কাজে লাগাতে ভারতের সাথে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 10:36 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

যুক্তরাষ্ট্রে এক কোটির বেশি ক্রিকেট ভক্ত রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ দর্শকই উপমহাদেশ ও ক্যারিবীয়।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ড জানিয়েছে, আগাস্ট--সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায় তিন থেকে পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪ টি টেস্ট ও ৫ টি ওয়ান ডে ম্যাচ খেলার পরপরই এই সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন বিষয়টিকে কি ভাবে নেবে তা এখনও স্পষ্ট নয়। অবশ্য সেখানে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ থাকবে।

ডব্লিউআইসিবি’র সভাপতি কেন গর্ডন বলেন, “বর্তমানে আর্থিক প্রতিবন্ধকতার কারণে ভারত সিরিজ আয়োজনের তহবিল গঠন করবে।”