২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেসকথিকের সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল অবস্থানে ইংল্যান্ড

সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে ইংল্যান্ড ৩ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করেছে। ইংলিশ অভিজ্ঞ ন্যাটা উদ্বোধনী ব্যাটসম্যান ট্রেসকোথিক এ বছরের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং এলেস্টার কুক ৮৯ রান করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 09:54 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

কেভিন পিটারসন ৫৪ রানে এবং নাইটওয়াচম্যান ম্যাথু হগার্ড ২ রানে অপরাজিত আছেন।

লঙ্কান অভিজ্ঞ স্পিনার মুত্তিয়া মুরালিধরন ৬৯ রানের বিনিময়ে তুলে নেন ২ টি উইকেট।

লর্ডসের মাঠে টস জিতে ইংলিশ অধিনায়ক ফ্লিনটফ ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ট্রেসকথিক ও স্ট্রস। দলীয় ৮৬ রানের মাথায় স্ট্রাসকে ফিরিয়ে দেন স্পিন জাদুকর মুরালিধরন। স্ট্রস ৪৮ রান করেন।

এরপর ক্রিজে এসে ট্রেসকথিকের সাথে কুক ১২৭ রানের জুটি গড়ে স্বাগকিতদের বড় স্কোর গড়ার দিকে এগিড়ে নিয়ে যায়।

মুরালিধরনের বল থেকে এক রান নিয়ে ট্রেসকথিক ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি তুলে নেন। কিন্তু সেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সামারসেটের এই ন্যাটা ব্যাটসম্যান। মুরালিদরনের বলেই তিনি প্যাভিলিয়ানে ফিরে যান।

দ্বিতীয় নতুন বল হাতে জ্বলে উঠেন লঙ্কান ফাস্ট বোলার মাহরুফ। এলেস্টার কুককে তিনি ব্যক্তিগত ৮৯ রানের মাথায় উইকেটরক্ষক সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।