২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পাকিস্তানি হকি তারকা তাহির জামান

রাজধানীতে বর্তমানে চলছে এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজর হিসেবে কাজ করবেন পাকিস্তানের হকি তারকা এবং আর্ন্তজাতিক হকি ফেডারেশনের ডেভলপমেন্ট কোচ তাহির জামান।

স্পোর্টস ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:16 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বৃহস্পতিবার করাচি থেকে ঢাকায় পৌঁছেই তাহির হকি স্টেডিয়ামের গ্যালারীতে বসে বাংলাদেশ ও তাইপের মধ্যকার ম্যাচটি উপভোগ করেন। ম্যাচে বাংলাদেশের এলোমেলো শুরু এবং ক্রমেই গুছিয়ে নেয়া সবই পর্যবেক্ষণ করেছেন তীক্ষè দৃষ্টিতে।

ম্যাচ শেষে মাঠে উপস্থিত সাংবাদিকদের তাহির জানান, খেলার মাঝ বিরতিতে তিনি বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের খারাপ সময়ের কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করার পরামর্শ দিয়েছেন।

তার দৃষ্টিতে এরপরই বাংলাদেশ বেশ ভালোভাবেই খেলা ফিরে আসে। তিনি বলেন, আমি প্রতিপক্ষ চাইনীজ তাইপের দুর্বল এবং ভালো দিকগুলো সম্পর্কে বাংলাদেশের খেলোয়াড়দের ধারনা দেওয়ার পাশাপাশি বর্তমান কোচের সাথে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সম্পর্কে আলোচনা করেছি।

পাকিস্তান জাতীয় হকি দলকে প্রশিক্ষন দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন পাক হকি তারকা বলেন, আমি খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছি এবং বাংলাদেশ দলকে বেশ কিছু বিষয়ে পরামর্শ দেবো। এত কম সময়ের মধ্যে একটি দলকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বলে জানান তাহির জামান।

বাংলাদেশের পূর্নকালীন কোচ হতে ইচ্ছুক কিনা জানতে চাইলে তাহির জানান, আমি এই মুহূর্তে আর্ন্তজাতিক হকি ফেডারেশনের সাথে জড়িত, তবে বাংলাদেশের সাথে থাকতে পারলে ভালোই হতো।

আশি এবং নব্বই দশকে বাংলাদেশের হকির সুবর্ণ সময়ের কথা উল্লেখ করে তাহির জামান জানান, আর্ন্তজাতিক হকি ফেডারেশন এবং এশিয়ান হকি ফেডারেশন বড় বড় টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার সুযোগ করে দিয়ে এদেশের হকির সেই সময় ফিরিয়ে আনতে আগ্রহী।