অনুর্ধ্ব ১৯ ক্রিকেটের চুড়ান্ত পর্বের প্রথম দল বিকেএসপি
পચথম দল িহেসেব ঢাকা বઘাংক অনুধੴગ ১ঌ িਠઙেকট টઓনગােমে੩টর চઓড়াੰ੪ পেবગ নাম িলিখেয়েছ বাংলােদশ ਠઙীড়া িশਉা পચিতੋান (িবেকএসিপ)৷ বৃহઍপিতবার িনেজেদর মােঠ িবেকএসিপ নয় উইেকেটর বড় বઘবধােন হািরেয়েছ যেশার িশਉা োবাডગেক৷
প্রথম দল হিসেবে ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বৃহস্পতিবার নিজেদের মাঠে বিকেএসপি নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে যশোর শিক্ষা বোর্ডকে।
প্রথম ব্যাট করে যশোর শিক্ষা বোর্ড ১১৮ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে তরুণ মজুমদার সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া আরাফাত ২০ এবং অহিম ১৮ রান করেন।
বিকেএসপির রিয়াজ মাহমুদ তিনটি এবং সাইমন আহমেদ দু’টি উইকেট লাভ করেন।
জবাবে বিকেএসপি ১৯ দশমিক দুই ওভারে এক উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মিঠুন ৬৪ বলে ছয়টি বাউন্ডারি এবং দু’টি ছক্কায় ৬৮ এবং মাহমুদুল হাসান ৪১ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
