২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছর পর বিশ্বকাপ স্কোয়াডে!

দীর্ঘ আট বছর পর আফ্রিকার দুই ফুটবলারের নাটকীয়ভাবে আবারও বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এই দুই ফুটবলার হচ্ছেন- দুই দশক ধরে জার্মানির বুন্দেসলিগায় খেলা টোগোর স্ট্রাইকার বাচিরোউ সালু এবং ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেনের ডিফেন্ডার ঘানার এরিক আদু।

আফ্রিকার প্রতিবেশি দেশের এই দুই ফুটবলার ১৯৯৮ সালে আফ্রিকান নেশন কাপের চুড়ান্ত পর্বে শেষবারের মত খেলেছেন।

আগামী রোববার হল্যান্ডে সৌদি আরবের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের স্কোয়াডে রয়েছে   আট বছর আগে নেশন কাপে বুরকিনা ফাসোর বিরুদ্ধে শেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলা টোগোর স্ট্রাইকার সালুর (৩৫) নাম।

এদিকে গত রোববার পিএসভিকে কাপ ফাইনালে জয় এনে দেওয়া আদু এই মৌসুমে চমৎকার পারফরম্যান্স করে দলে ফেরার দাবীকে জোরালো করে তুলেছেন। ২৭ বছর বয়স্ক ঘানার এই ডিফেন্ডার দেশের হয়ে আর্ন্তজাতিক ম্যাচ খেলেছেন মাত্র তিনটি এবং তিনটিই ১৯৯৮ সালের নেশন কাপে।

ইউরোপের বিভিন্ন ক্লাব প্রতিপক্ষের বিরুদ্ধে আদুর নজরকাড়া পারফরম্যান্স ঘানার কোচ রাতোমির ডুজকোভিকের চোখে পড়ায় কপাল খুলে যেতে পারে তার। শুক্রবার ঘোষিত হবে ঘানার বিশ্বকাপ স্কোয়াড, আর এতে আদুর নাম থাকলে অবাক হওয়ার মত কিছু থাকবে না।