ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু অনুমোদন করেছে আইসিসি
ওয়েস্ট ইন্ডিজে আসন্ন ২০০৭ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যুগুলো অনুমোদন করেছে আইসিসি। আইসিসি ভেন্যু ডেভলপমেন্ট কমিটির পরিচালক ডন লকারবি ক্যারিবিয়ানের নয়টি দ্বীপদেশের ভেন্যুর প্রস্তুতি সম্পর্কে বলেছন, সবকটি ভেন্যু বেশ ভালোভাবেই প্রস্তুত হয়েছে।
বিশ্বকাপের ফাইনালের ভেন্যু কেনসিংটন ওভাল পরিদর্শনকালে জানান, ত্রিনাদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামের কাজ এখনও চলছে। এই স্টেডিয়ামে ২ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ দলগুলোর বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচ।
শুধু ব্রায়ান লারা স্টেডিয়ামেই নয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে- বার্বাডোজের ওভাল, জ্যামাইকার গ্রীনফিল্ড পার্ক, ট্রিলনি, সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালিতে।
১১ মার্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ট্রিলনি পার্কে। এছাড়া বার্বাডোজের কেনসিংটন ওভাল, জ্যামাইকার সাবিনা পার্ক, সেন্ট লুসিয়ার বিউসিউজর, সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, গ্রানাডার কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল এবং গায়ানার নবনির্মিত প্রভিডেন্স স্টেডিয়ামে বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
