জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের বড় জয়
ক্রিস গেইলের অপরাজিত ৯৫ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে সফরকারী জিম্বাবুয়েকে পরাজিত করে ৪-০ ব্যবধানে সাত ম্যাচ সিরিজ নিশ্চিত করেছে।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক টেরি ডুফিন ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৯ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করতে সমর্থ হয়। জিম্বাবুয়ের পক্ষে গ্রেগরি স্ট্রাইডম সর্বোচ্চ ৪৮ রান করেন। সফরকারীদের তিনজন ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরে যান।
১৫৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ২৭ দশমিক ৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যান সেনারাইন চ্যাটারগন ৫৪ রানে অপরাজিত থাকেন।
ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষেক হওয়া বোলার ডেভ মোহাম্মদ ও দলে ফেরা ডোয়াইন ব্রাভো ৩ টি করে উইকেট তুলে নেন।
