২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়াকে বাদ দিয়েই শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাই হকি

শেষ পর্যন্ত ইন্দোনেশিয়াকে বাদ দিয়েই শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট। আর টুর্নামেন্টের খেলাগুলো হবে লিগ ভিত্তিতে। বুধবার বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হবে সাত জাতির এই টুর্নামেন্ট।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী জানান, ইন্দোনেশিয়ার সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এর আগে তাজিকিস্তানও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়।

হকি স্টেডিয়ামের নতুন টার্ফে উদ্বোধনী ম্যাচে ওমানের মুখোমুখি হবে সিঙ্গাপুর, পরের ম্যাচে খেলবে বাংলাদেশ ও চাইনীজ তাইপে।

এলজিআরডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া টুর্নামেন্টের উদ্বোধন করবেন। হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, সাধারণ সম্পাদক শামসুল বারীসহ ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে শুধুমাত্র শ্রীলঙ্কা এবং হংকং ছাড়া সবকটি দলই ঢাকায় এসে পৌঁছেছে। দল দু’টি বৃহস্পতিবার ঢাকা পৌঁছাবে।