২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ দল

জার্মানিতে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের অভিজ্ঞ এক দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার কোচ গাস হিডিংক। ঘোষিত দলে একমাত্র চমক হচ্ছে জার্মানিতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্ট্রাইকার জস কেনেডি, স্থানীয় ডিফেন্ডার মার্ক মিলিগান এবং মিশেল বিউচ্যাম্প।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এদিকে হাটুর ইনজুরি নিয়ে সংশয় থাকলেও এভারটনের মিডফিল্ডার টিম ক্যাহিলও দলে সুযোগ পেয়েছেন। তাছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডলসবোর্গের গোলরক্ষক মার্ক শোয়ার্জার।

ঘোষিত অস্ট্রেলিয়া দলে ইউরোপ এবং ব্রিটেনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের সমাবেশ ঘটিয়েছেন গাস হিডিংক। রয়েছেন অস্ট্রেলিয়ার নন্দিত ফুটবলার হ্যারি কিউওয়েল এবং মার্ক ভিদুকা।

অস্ট্রেলিয়া এর আগে ১৯৭৪ সালে প্রথমবারেরমত বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের বিশ্বকাপে ব্রাজিল, ক্রোয়েশিয়া এবং জাপানের মত পরীক্ষিত শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে হিডিংকের দলকে।

অবশ্য গাস হিডিংকের যোগ্য প্রশিক্ষণে অস্ট্রেলিয়া অনেকদুর পর্যন্ত যাবে বলে ফুটবল বোদ্ধাদের ধারনা। কারণ এর আগে নেদারল্যান্ড এবং কোরিয়া রিপাবলিককে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে হিডিংকের ঝুলিতে।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

গোলরক্ষক- মার্ক শোয়ার্জার (মিডলসবোর্গ), জেলকো কালাক (এসি মিলান), আন্তে কোভিক (হাম্মারবি)

ডিফেন্ডার- মিশেল বিউচ্যাম্প (সেন্ট্রাল কোস্ট), ক্রেইগ মুর (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস নেইল (ব্ল্যাকবার্ন রোভার্স), টনি পোপোভিক (ক্রিস্টাল প্যালেস), মার্ক মিলিগান (সিডনি এফসি)

মিডফিল্ডার- মার্কো ব্রেসসিয়ানো (পার্মা), টিম ক্যাহিল (এভারটন), স্কট চিপারফিল্ড (বাসেল), জেসন কালিনা (পিএসভি আইন্দহোভেন), ব্রেট এমারটন (ব্ল্যাকবার্ন রোভার্স), ভিন্স গ্রিলা (পার্মা), স্ট্যান লাজারিডিস (ফ্রি এজেন্ট), জোসিপ স্কোকো (ওয়াইগান অ্যাথলেটিক থেকে স্টক সিটির ধারকৃত), মাইল স্টেরজোভস্কি (বাসেল), লুক উইলকশায়ার (ব্রিস্টল সিটি)

স্ট্রাইকার- জন অ্যালয়সি (অ্যালাভেজ), হ্যারি কিউওয়েল (লিভারপুল), আর্চি থমসন (পিএসভি আইন্দহোভেন), মার্ক ভিদুকা (মিডলসবোর্গ), জস কেনেডি (ডায়নামো ড্রেসডেন)।