২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ম্যাচে এঙ্গোলার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: ইউসেবিও

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়ে পর্তুগাল দলকে আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতর্ক করে দিয়েছেন সেদেশের সাবেক কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

১১ জুন পর্তুগাল প্রথম ম্যাচে এঙ্গোলার মুখোমুখি হবে । বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে  প্রথমবারের মত খেলতে যাচ্ছে আফ্রিকান হেভিওয়েট দল এঙ্গোলা।

১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় নিজ কৃতিত্বে পর্তুগালকে সেমি ফাইনালে নিয়ে যাওয়া ইউসেবিও বলেন, “অহংকার করো না। মনেকর প্রথম ম্যাচটিই হচ্ছে চূড়ান্ত ম্যাচ । এঙ্গোলার বিরুদ্ধে সতর্ক হও। আফ্রিকার সেরা দল বলেই এঙ্গোলা বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে পারছে।”

তিনি আরও বলেন, “গ্রুপ পর্বে আমাদের সকল প্রতিপক্ষই শক্তিশালী। বর্তমানে কোনও ম্যাচেই সহজে জয় পাওয়া যায় না।”

‘ডি গ্রুপের ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ হচ্ছে - ইরান, মেক্সিকো ও এঙ্গোলা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল প্রথম রাউন্ডে থেকে বাদ পড়ে যায়।

তিনি আরও বলেন, “২০০২ সালে যখন আমরা লিসবন ত্যাগ করি, তখন আমরা বিশ্বকাপ শিরোপা জয় করবো বলে নিশ্চিত ছিলাম। কিন্তু আমেরিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিতে আমরা  পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ি। এট্ াআমাদের জন্য এক প্রকার শিক্ষা।”

ইউরো ২০০৪ টুর্নামেন্টেও পর্তুগাল স্পেন, ইংল্যান্ড ও হল্যান্ডকে পরাজিত করে ফাইনালে উঠে। কিন্তু গ্রিসের কাছে পরাজিত হয়ে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি পর্তুগাল।

তিনি আরও বলেন, “এঙ্গোলার বিরুদ্ধে পর্তুগাল গোল পাবে বলে আমি আশাকরি। তবে তা সহজ হবে না। আমি বলতে চাই, এঙ্গোলা একটি শক্ত প্রতিপক্ষ এবং তাদের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে।”