২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচে খেলবেন ব্রাভো

সেন্ট লুসিয়াতে জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 12:08 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

উইন্ডিজ ফাস্ট বোলার টিনো বেস্টের বদলে দলে সুযোগ পেলেন ব্রাভো।

এন্টিগুয়াতে প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচে ব্রাভোকে দলে রাখা হলেও তৃতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয়।

বেস্ট ম্যাচটিতে ১০ ওভার বোলিং করে ৭০ রানের বিনিময়ে তুলে নেন মাত্র একটি উইকেট। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ৪২ রানে জয় লাভ করে।

সাত ম্যাচের ওয়ান ডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ওয়েস্ট ইন্ডিজ দল: ব্রায়ান লারা (অধিনায়ক), ক্রিস গেইল, রুনাকো মরটিন, রামনরেশ সারওয়ান, সিউনেরাইন চ্যাটারগন, শিবনারায়ন চন্দরপল, মার্লোন স্যামুয়েল, ডোয়াইন স্মিথ, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ডেভ মোহাম্মদ, জে টেইলর, করি কলিংউড ও ফিডেল এডওয়ার্ড।