২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের জন্য ইকুয়েডরের দল ঘোষণা

দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের কোচ লুইস ফার্নান্ডো সোয়ারেজ জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ সালের আসন্ন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার জন্য দল ঘোষণা করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 11:08 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

কোচ সোয়ারেজের ২৩-সদস্যের দলে লিগা দের্পোতিভো ইউনিভারসিটি দলের বেশ কয়েকজন ফুটবলার জায়গা পেয়েছেন।

ঘরোয়া ফুটবল লিগের ৭ জন খেলোয়াড় এবং ৫ জন বিদেশী তারকা ফুটবলারকেও রাখা হয়েছে দলে।

বিশ্বকাপ ফুটবলের ‘এ-গ্রুপে’ কোস্টারিকা, পোল্যান্ড ও স্বাগতিক জার্মানির বিরুদ্ধে মাঠে নামবে ইকুয়েডর। ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের আগে দক্ষিণ আমেরিকান জাতি হিসেবে প্রথমে দল ঘোষণা করলো ইকুয়েডর।

ইকুয়েডর স্কোয়াড: ভিলাফুয়ারতে, ক্রিস্টিয়ান মোরা, দামিয়েন ল্যানজা, ইভান হোর্তাদো, জিওভানি স্পেনিওজা, পল এমব্রোস, নিসার রিসকো, ইউলিসিস ডি লা ক্রুজ, জর্জ গাওগা, জস লুইস পার্লাজা, মার্লোন এওভি, লুইস ফার্নান্ডো সারিতামা, এডউইন তিনোরিও, এডিসন মেনদেজ, পেত্রিসিও উরথিয়া, ক্রিস্টিয়ান লারা, সেগান্ডো ক্যাস্তিলো, লুইস এন্থোনিয়ো ভ্যালেন্সিয়া, ফিলিক্স বোর্জা, ক্রিস্টিয়ান বেনিতাজ, ইভান ক্যাভিদাস, অগ্যাস্টিন দেলগাডো, কার্লোস তিনোরিও।