২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬-২০১২ সাল পর্যন্ত সফরসূচী প্রকাশ করেছে আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের সদস্য ক্রিকেট দলগুলোর জন্য ২০০৬-২০১২ সাল পর্যন্ত ছয় বছরের ক্রিকেট সফরসূচী ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 09:57 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এ বছরের মার্চ মাসে, দুবাই-এ আইসিসি’র নির্বাহী বোর্ড সভায় এ সফরসূচী অনুমোদিত হয়।

আইসিসি’র একটি বিবৃতীতে বলা হয়েছে, “এটি আইসিসি’র সদস্য দলগুলোর জন্য ভারসাম্যপূর্ণ সফরসূচীর ভিত্তিপ্রস্তর।”

আইসিসি’র প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বিষয়টি বর্ণনা করে বলেন, “নতুন ক্রিকেট সফরসূচীর খসড়া তৈরি করা একটি অসম্ভব জটিল প্রকল্প যা বিগত দু’বছর বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “তবে প্রকল্পটির প্রস্তুতি শেষ হয়েছে এবং আমাদের সদস্যরা তা অনুমোদন দিয়েছে। আমাদের ওয়েবসাইটে সফরসূচীটি প্রকাশ করা হয়েছে যাতে করে সকলে দ্রুত নিজ নিজ দলের সফরসূচী জানতে পারে।”

আইসিসি নতুন ক্রিকেট সফরসূচী প্রসারিত করে প্রথমবারের মত পাঁচ বছরের স্থানে ছয় বছর করেছে।

এ বিষয়ে স্পিড বলেন, “সফরসূচী প্রসারিত করার ফলে প্রতিটি দল বাধ্যতামূলক কমপক্ষে দু’টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে। সাথে সাথে সদস্য দলগুেেলা প্রয়োজনে সফরসূচী হ্রাস করতে পারবে।”

আইসিসি’র মহাপরিচালক (ক্রিকেট) ডেভিড রিচার্ডসন বলেন, “আমরা মনেকরি নতুন ক্রিকেট সফরসূচীটি ভারসাম্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি এই সফরসূচীর মাধ্যমে সম্মলিতভাবে আইসিসি’র ইভেন্টগুলো সফর করে খেলোয়াড়, সমর্থক, সম্প্রচারকারীরা ও স্পন্সরদের মধ্যে ক্রিকেট খেলার জনপ্রিয়তা ধারাবাহিকভাবে ধরে রাখা যাবে।”