২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটের ফাইনালে খেলবে কালিন্দি, বিকেএসপি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপির বিরুদ্ধে খেলবে পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল চলাকালে সোমবার সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিক্ষুব্ধ হয়ে উঠলে দ্বিতীয় ইনিংসের পাঁচ দশমিক তিন ওভার বাকি থাকতে খেলা বাতিল হয়ে যায়।

আম্পায়ারদ্বয় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী রানরেটের ভিত্তিতে কালিন্দি উচ্চ বিদ্যালয়কে জয়ী ঘোষণা করেন।

আম্পায়াররা যখন খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তখন কালিন্দির ৫০ ওভারে আট উইকেটে ২৮৮ রানের জবাবে নাসিরাবাদ স্কুল ৪৪ দশমিক তিন ওভারে আট উইকেট হারিয়ে ২২৬ রান করে।

আকাশ এবং তৌহিদুজ্জামানের দু’টি অনবদ্য হাফসেঞ্চুরিতে ভর করে কালিন্দি বিশাল স্কোর গড়ে তোলে। আকাশ ৫২ বলে ৫৮ এবং তৌহিদ ৩০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।

নাসিরাবাদের নোমান তিনটি, ইমতিয়াজ ও শিহাব দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় ৪৪ দশমিক তিন ওভারে ২২৬ রান করে। আরিফ ১০৫ বলে ৯৩ এবং আলম হায়দার ৯২ বলে ৫৬ রান করেন।