২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি বিশ্বকাপের নতুন তারকা ওয়ালকট

আর্সেনালের হয়ে তার প্রতিভার ঝলক দেখানোর সুযোগ পান নি। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজের নামটা ওঠে যেতে পারে রেকর্ড বুকে। যার কথা বলা হচ্ছে তিনি আসন্ন জার্মানি ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড প্রাথমিক দলের নতুন চমক থিও ওয়ালকট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ইংল্যান্ড দলের নিয়মিত স্ট্রাইকার ইনজুরি আক্রান্ত ওয়েইন রুনির ব্যাকআপ হিসেবে সেভিন গোরান এরিকসন ওয়ালকটকে দলে নিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। সম্ভবত ওয়ালকট এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছেন। তবে এ জন্য তাকে চুড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে হবে।

জার্মানি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি খেলার সুযোগ পান তখন ওয়ালকটের বয়স হবে ১৭ বছর ৮৬ দিন। আর সেটা হলে ওয়ালকটই হবেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

১৭ বছর ৪১ দিন বয়সে ১৯৮২ ফুটবল বিশ্বকাপে খেলে এই তালিকার শীর্ষে রয়েছেন নর্দান আয়ারল্যান্ডের নর্ম্যান হোয়াইটসাইড।

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কম বয়সী দশ ফুটবলার:

নর্ম্যান হোয়াইটসাইড, নর্দান আয়ারল্যান্ড, ১৯৮২- ১৭ বছর ৪১ দিন

স্যামুয়েল ইতো, ক্যামেরুন, ১৯৯৮- ১৭ বছর ৯৯ দিন

ফেমি ওপাবুনমি, নাইজেরিয়া, ২০০২- ১৭ বছর ১০১ দিন

সালোমন ওলেম্বি, ক্যামেরুন, ১৯৯৮- ১৭ বছর ১৮৫ দিন

পেলে, ব্রাজিল, ১৯৫৮- ১৭ বছর ২৩৫ দিন

বার্থেলোমিও ওগবেকে, নাইজেরিয়া, ২০০২- ১৭ বছর ২৪৪ দিন

রিগোবার্ট সং, ক্যামেরুন, ১৯৯৪- ১৭ বছর ৩৫৩ দিন

কারভালহো লেইটি, ব্রাজিল, ১৯৩০- ১৮ বছর ২৫ দিন

ম্যানুয়েল রজেস, মেক্সিকো, ১৯৩০- ১৮ বছর ৮৮ দিন

সেগুনদো ডুরানদাল, বলিভিয়া, ১৯৩০- ১৮ বছর ১২২ দিন