২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলা হচ্ছে না অসি ডিফেন্ডার ভিদমারের

 আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্ব্কাপে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার রক্ষণভাগের অভিজ্ঞ ফুটবলার টনি ভিদমারের। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ডাচ ক্লাব এনএসি ব্রেডার হয়ে খেলা ভিদমার গত মৌসুমে পাঁজরের ইনজুরিতে পড়েন, পরবর্তীতে আবার তার অনিয়িমিত হৃদস্পন্দনের বিষয়টিও ধরা পড়ে।

এফএফএ’র এক বিজ্ঞপ্তিতে ভিদমার বলেন, বিশ্বকাপে খেলতে না পারাটা খুবই দুঃখজনক, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেই দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া ছাড়া আর কোন উপায় ছিল না।

অভিজ্ঞ এই ডিফেন্ডার আরও বলেন, বিশ্বকাপে খেলাটা আমার স্বপ্ন ছিল এবং গত চারটি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছি। কিন্তু এই মুহূর্তে আমি আমার স্বাস্থ্যের ব্যাপারে বেশি সচেতন।

১৯৯১ সালে আর্ন্তজাতিক ফুটবলে অভিষিক্ত ভিদমার (৩৫) দেশের হয়ে এ পর্যন্ত ৭৫ টি আর্ন্তজাতিক ম্যাচ খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের মিডলসবোর্গের হয়ে খেলা ছাড়াও স্কটিশ ক্লাব রেঞ্জার্সেও খেলেছেন পাঁচ বছর।