বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে না ইটালিয়ান প্লেমেকার ভিয়েরির
ইটালির তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ান ভিয়েরি জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে পারবেন না।
ভিয়েরি জানিয়েছেন, তার বাম হাঁটুর ইনজুরির জন্য অস্ত্রোপচার করার প্রয়োজন হয়ে পড়েছে।
৩২ বছর বয়সি ইটালির ক্লাব মোনাকোর স্ট্রাইকার ভিয়েরি মার্চ মাসে প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে ম্যাচে আঘাত পাওয়ার পর থেকে আর মাঠে নামেননি।
মোনাকোর পক্ষ থেকেও এক বিবৃতি এ কথা জানানো হয়। তাই আগামী মাসে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলে এই স্ট্রাইকারকে দেখা যাবে না মার্সিলো লিপ্পির তত্তাবধানে থাকা ইটালির দলে।
ভিয়েরি ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে ইটালির পক্ষে খেলেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে ৫ টি ও ২০০২ সালে ৪ টি গোলটি করেন।
