২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিবীয় সফর জয়ের রেকর্ড সমৃদ্ধ বৃদ্ধি করার সুযোগ: দ্রাবিড়

এই মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিদেশের মাটিতে ভারতের রেকর্ডটি আরও সমৃদ্ধ করার সুবর্ণ সুযোগ বলে মত প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গত বছর জিম্বাবুয়ের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয় ছাঁড়া বিদেশের মাটিতে ভারতীয় দল আর কোন সিরিজ জয় করেনি। ১৯৮৬ সালের পর ভারত উপমহাদেশের বাইরে আর কোনও সিরিজ জয় করেনি।

সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, “অবশ্যই এই সিরিজটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সিরিজে ভাল খেলা আমাদের জন্য খুব প্রয়োজন। উপমহাদেশের বাইরে নিজেদের জয়ের রেকর্ডটি সংশোধন করার সুবর্ণ সুযোগও বটে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল ১১ মে রওনা হবে। সফরে ভারত পাঁচটি টেস্ট ও চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

তবে ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজটি সহজভাবে নিচ্ছেন না দ্রাবিড়।

তিনি জানান, তাদের দলে প্রতিভাবান ব্যাটসম্যান ও তরুণ পেসার রয়েছে। গত বছর শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে তারা বেশ ভাল খেলেছে।”