ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার ফ্লিনটফ
২০০৬ সালে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এন্ড্রু ফ্লিনটফ। এই বছর তিনি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সাথে যুগ্মভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হন।
পুরষ্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফ্লিনটফ বলেন, “মনোনীত হতে পেরে আমি খুব সম্মানবোধ করছি।”
দেশের মাটিতে লর্ডসে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের অধিনায়ক নির্বাচিত হওয়া ফ্লিনটফ বিগত ১২ মাসে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। তার অলরাউন্ডিং পারফরমেন্সর কারণে অস্ট্রেলিয়াকে ধরাশায়ি করে অ্যাশেজ ট্রফি জয় করতে সমর্থ হয় ইংল্যান্ড।
ফ্লিনটফ আরও বলেন, “বিগত বছরটি ইংল্যান্ডের জন্য চমৎকার ছিল। অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দলের সদস্য হতে পেরে আমি গর্ববোধ করছি।”
