বিশ্বকাপ ফুটবলের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দল ঘোষণা
আসন্ন বিশ্বকাপ ফুটবলের জন্য সোমবার ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন থিও ওয়ালকট এবং অ্যারন লেনন। তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন শন রাইট ফিলিপস, জার্মেই ডিফো এবং লিডলে কিং।
সেভিন গোরান এরিকসনের ২৩ সদস্যের স্কোয়াডে তিন স্ট্রাইকারের সাথে নতুন যুক্ত হলেন ওয়ালকট। তিনজন স্ট্রাইকার হলেন- ইনজুরি আক্রান্ত ওয়েইন রুনি, মাইকেল ওয়েন এবং পিটার ক্রাউচ।
ড্যারেন বেন্ট দলে ডাক না পেলেও টোটেনহামের ডিফো পাঁচ জনের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন। তবে ঘোষিত দলে চমক হচ্ছেন মিডলসবোর্গের উইংগার স্টুয়ার্ট ডাউনিং এবং বায়ার্ন মিউনিখের ওয়েন হারগ্রিভস।
আর্সেনালের হয়ে এখনও মাঠে না নামলেও দল ঘোষণার একেবারে শেষ মুহূর্তে ১৭ বছর বয়স্ক ওয়ালকটকে টানা হয়েছে বলে জানিয়েছেন এরিকসন।
ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে পুরো ফিট স্ট্রাইকার বলতে এখন দু’জন। এরা হলেন ওয়ালকট এবং ক্রাউচ।
আগামী ১৫ মে চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন এরিকসন।
ইংল্যান্ড প্রাথমিক স্কোয়াড:
রবিনসন (টোটেনহাম), জেমস (ম্যানচেস্টার সিটি), গ্রীন (নরউইচ), গ্যারি নেভিল (ম্যান ইউ), ফার্দিনান্দ (ম্যান ইউ), টেরি (চেলসি), কোল (আর্সেনাল), ক্যাম্পবেল (আর্সেনাল), ক্রাগার (লিভারপুল), ব্রীজ (চেলসি), বেকহ্যাম (রিয়াল মাদ্রিদ), ক্যারিক (টোটেনহাম), ল্যাম্পার্ড (চেলসি), জেরার্ড (লিভারপুল), হারগ্রিভস (বায়ার্ন মিউনিখ), জেনাস (টোটেনহাম), ডাউনিং (মিডলসবোর্গ), জে কোল (চেলসি), লেনন (টোটেনহাম), রুনি (ম্যান ইউ), ওয়েন (নিউক্যাসল), ক্রাউচ (লিভারপুল), ওয়ালকট (আর্সেনাল)।
স্ট্যান্ডবাই: কার্সন (লিভারপুল), ইয়ং (চার্লটন), রিও-ককার (ওয়েস্ট হাম), ডিফো (টোটেনহাম), জনসন (ক্রিস্টাল প্যালেস)।
