২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে তিনটি হ্যাটট্রিক

দেশের বিভিন্ন ভেন্যুতে সোমবার অনুষ্ঠিত বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে মোট তিনটি হ্যাটট্রিক হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

নীলফামারী স্টেডিয়ামে জামালের হ্যাটট্রিকে কানিয়াল খাতা উচ্চ বিদ্যালয় ৬ - ১ গোলে রংপুরের গজঘন্টা স্কুল অ্যান্ড কলেজকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় ৪ - ০ গোলে লালমনিরহাটের বাংলাদেশ রেলওয়ে সিপি উচ্চ বিদ্যালয়কে, ফরিদপুর স্টেডিয়ামে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৬ - ০ গোলে মাদারীপুর পাবলিক ইন্সটিটিউটকে, মেহেদীর হ্যাটট্রিকে শরীয়তপুরের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় ৩ - ০ গোলে মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়কে, কুমিল্লা স্টেডিয়ামে জহুরুলের হ্যাটট্রিকে জামালপুর হাজীগঞ্জ বিদ্যালয় ৩ - ০ গোলে নরসিংদীর মাধবদী এসপি ইন্সটিটিউটকে, সিরাজগঞ্জ স্টেডিয়ামে জামালপুর জেলা বিদ্যালয় ২ - ০ গোলে ঢাকার হার্ডিঞ্জ ব্রীজ উচ্চ বিদ্যালয়কে, পাবনা স্টেডিয়ামে ঝিনাইদহের মাওলানাবাদ উচ্চ বিদ্যালয় ১ - ০ গোলে কুষ্টিয়ার হালসা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। পাবনার মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয় এবং মাগুরার এজি একাডেমির মধ্যকার পাবনা ভেন্যুর অপর খেলাটি গোলশুন্য ড্র হয়।