২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চয়নের গোলে হকি দলের মান রক্ষা

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে সেনাবাহিনীর বিরুদ্ধে আয়োজিত প্রস্তুতি ম্যাচে জাতীয় হকি দল একমাত্র গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

খেলার প্রথমার্ধে পেনাল্টি কর্নার থেকে চয়নের গোলেই হকি দলের মান বেঁচেছে।

খেলা শেষে দলের কোচ জামাল হায়দার তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমি খেলোয়াড়দের নিয়ন্ত্রিত খেলা খেলতে এবং নিজেদের মধ্যে বোঝাপড়াটা তৈরী করে নিতে বলেছি। আর তাই এ ম্যাচে বড় ব্যবধানে জয়ের কোন উদ্দেশ্য ছিলনা। 

তবে মঙ্গলবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে তার দল আক্রমনাত্মক খেলা উপহার দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ জামাল।

বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ বৃহস্পতিবার তাদের প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।