২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটের সেমিতে তিন দল

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহীর মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয় এবং ঢাকার পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় (২৭২/৪) ১৭৬ রানে সিলেটের ব্লু বার্ড উচ্চ বিদ্যালয়কে (৯৬/১০), মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয় (১২০/৩) সাত উইকেটে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে (১১৮/১০) এবং জগন্নাথ হল মাঠে পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয় (৭২/৫) পাঁচ উইকেটে উদয়ন উচ্চ বিদ্যালয়কে (৭১/১০) পরাজিত করে সেমিফাইনালে নাম লেখায়।

মঙ্গলবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বিকেএসপি এবং মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয়ের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জগন্নাথ হল মাঠে।