বুধবার শুরু হচ্ছে জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্ট
দীর্ঘ দুই বছর বিরতির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দেশের ১১ টি ভেন্যুতে বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্ট।
বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে ৬২ টি জেলা দল এবং দু’ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করবে।
টুর্নামেন্ট উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেট বোর্ডের সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এমপি জানান, এবছর টুর্নামেন্টের জন্য পরীক্ষামূলক ফিক্সচার তৈরী করা হয়েছে। তবে পরের মৌসুমে টুর্নামেন্টের নতুন ফিক্সচার তৈরী করা হবে।
বিসিবি’র ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন, ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু মুসা এবং বোর্ডের সিইও মাহমুদুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শাহীন জানান, প্রাথমিক রাউন্ডের পর টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে।
টুর্নামেন্টের প্রতিটি ভেন্যু চ্যাম্পিয়ন চুড়ান্ত পর্বে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা সরাসরি খেলবে চুড়ান্ত পর্বে। এই পর্বের চারটি গ্র“পের প্রতিটিতে তিনটি করে দল থাকবে, আর খেলা অনুষ্ঠিত হবে ঢাকায়।
চুড়ান্ত পর্বের প্রতিটি ম্যাচ দুইদিনের এবং ফাইনাল ম্যাচ হবে তিনদিনের।
