২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে জিম্বাবুয়ে পরাজিত

সাবেক অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলের ৯৩ রানের উপর ভর করে সফরকারী জিম্বাবুয়েকে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮২ রানে ধরাশায়ী করেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 10:03 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

উইন্ডিজ ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ড তুলে নেন ৩ টি উইকেট। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ ব্যাটসম্যান মরটন, লারা, চন্দরপল ও সারওয়ানের দুর্দান্ত ব্যাটিং করে স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে।

বল হাতেও জ্বলে উঠেন ক্যারিবিয়ান ফাস্ট বোলাররা। এডওয়ার্ড তার প্রথম ওভারের চার বলে জিম্বাবুয়ের উভয় উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। জিম্বাবুয়ের ৭ উইকেটে ২৫১ রান করে নিজেদের ইনিংস শেষ করে।

এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজে এগিয়ে  গেল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ শেষবার ১৯৮৮ সালে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ শেষবার একদিনের ম্যাচে ৩১৫ রান সংগ্রহ করেছিল।

চন্দরপল মাত্র ৮২ বলে ৯৩ রান, উদ্বোধনী ব্যাটসম্যান রুনাকো মরটন ৯০ বলে ৭৯ রান এবং অধিনায়ক লারা ৪০ বলে ৫০ রান করেন।

সফরকারী জিম্বাবুয়ের পক্ষে উতসেয়া, মুপারিওয়া, রেইন্সফোর্ড, রিনকি ও চিবহাবহা প্রত্যেকেই ১ টি কের উইকেট তুলে নেন।

উইন্ডিজ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

সেন্ট লুসিয়াতে বুধবার সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।