২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার লিগ চালু নিয়ে বিভিন্ন ক্লাবের সাথে ফুটবল ফেডারেশনের আলোচনা

দেশে প্রথমবারের মত পেশাদার ফুটবল লিগ চালুর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শনিবার সিনিয়র ডিভিশনের বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আলোচনায় উপস্থিত ছিলেন- হাজী আব্দুর রাজ্জাক (রহমতগঞ্জ), শরিফুদ্দিন আহমেদ আকুল (ইয়ংমেন্স ফকিরেরপুল), নাসির উদ্দিন কাজল (ভিক্টোরিয়া), মোহাম্মদ সেলিম (ওয়ান্ডারার্স), মোহাম্মদ সিরাজুল ইসলাম (বাড্ডা জাগরণী সংসদ) এবং হাজী মোহাম্মদ রফিক (অগ্রনী ব্যাংক)।

ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

সভায় উপস্থিত ক্লাবগুলোর প্রতিনিধিদের আগামী ১২ মে’র মধ্যে তাদের লিখিত মতামত জানানো অনুরোধ জানানো হয়েছে।