২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের ফলাফল

দেশের বিভিন্ন ভেন্যুতে রোববার বাংলালিংক টাইগার ট্রফি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে যথারীতি গোলের উৎসব চলেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ফরিদপুর স্টেডিয়ামে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ১১ - ০ গোলে রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়কে, নীলফামারী স্টেডিয়ামে গাইবান্ধার ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় ৭ - ০ গোলে লালমনিরহাটের ছাপারহাট উচ্চ বিদ্যালয়কে, পাবনা স্টেডিয়ামে ঝিনাইদহের বালিয়াডাঙ্গা এমএসম মাধ্যমিক বিদ্যালয় ৫ - ১ গোলে কুষ্টিয়ার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। এই ভেন্যুর পাবনার ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি ১ - ১ গোলে ড্র হয়।

ফরিদপুর স্টেডিয়ামে শরিয়তপুরের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় ৩ - ১ গোলে মাদারীপুর পাবলিক ইন্সটিটিউটকে, ফেনী স্টেডিয়ামে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় ২ - ০ গোলে লক্ষ্মীপুরের বিজয়নগর উচ্চ বিদ্যালয়কে, নোয়াখালীর শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় ১ - ০ গোলে খাগড়াছড়ি কারিগরি বিদ্যালয় ও কলেজকে, কুমিল্লা স্টেডিয়ামে ময়রা উচ্চ বিদ্যালয় ২ - ১ গোলে ব্রাহ্মণবাড়িয়ার আদমপুর ফাজিল মাদ্রাসাকে, সিরাজগঞ্জ স্টেডিয়ামে সাবরিপাড়া সিনিয়র মাদ্রাসা ১ - ০ গোলে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়কে এবং নীলফামারী স্টেডিয়ামে লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ৩ - ২ গোলে রংপুর জেলা বিদ্যালয়কে পরাজিত করে।