সোবার্সের মাইলফলক ছুয়ে ফেললেন ক্যালিস
প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৮০০০ রান এবং ২০০ উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান তৃতীয় টেস্টে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
কিউই অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে টেস্টের দ্বিতীয় দিনে আউট করার মাধ্যমেই ক্রিকেট ইতিহাসের পাতায় স্থান করে নেন জ্যাক ক্যালিস।
এ ধরনের অলরাউন্ডিং পারফরমেন্স অর্জনকারী প্রথম ক্রিকেটার হচ্ছেন, উইন্ডিজ গ্রেট স্যার গারফিল্ড সোবার্স।
