প্রিমিয়ারশিপের বর্ষসেরা ফুটবলার হেনরি
ইংলিশ প্রিমিয়ারশিপ স্পন্সরস ইংলিশ ক্লাব আর্সেনালের অধিনায়ক থিঅরি হেনরিকে বর্ষসেরা ফুটবলার মনোনীত করেছে।
ফরাসি স্ট্রইকার হেনরি ইংলিশ প্রিমিয়ারশিপ লিগ ফুটবলে এ মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল করেন এবং ৮ টি ম্যাচে দুই বা তারও অধিক গোল করেন।
পুরস্কার প্রদানের জন্য গঠিত প্যানেলের সদস্য ম্যাট এ্যাপলবাই বলেন, “গত মৌসুমে হাইবুরিতে তিনি দারুন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।” খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ইংলিশ কাউন্টি ক্লাব আর্সেনালের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে থিঅরি অরি ২০০ গোল করেন।
